সহীহ ইবনু হিব্বান (হাদিসবিডি)
হাদিস নম্বরঃ ৬৩২
৬৩২. ওয়াসিলাহ বিন আসকা‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে ) থাকি। অতএব সে আমার ব্যাপারে যেমন ইচ্ছা ধারণা পোষণ করুক।”[1]
[1] আব্দুল্লাহ বিন মুবারক, আয যুহদ: ৯০৯; আদ দারেমী: ২/৩০৫; তাবারানী, আল কাবীর: ২২/২১০; দুলাবী, আল কুনা: ২/১৩৭; মুসনাদ আহমাদ: ৩/৪৯১; মাজমাউয যাওয়াইদ: ২/৩১৯। আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)
হাদিসের মানঃ সহীহ