যুদ্ধের আগে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ছিল। কিন্তু যুদ্ধ শেষে আমরা দেখছি ইরান হরমুজ বন্ধ করে রেখেছে, পাল্টা জবাবে আমেরিকা ইরানের উপর সামুদ্রিক অবরোধ আরোপ করে রেখেছে। এই যেন একটি নিউনরমাল, নতুন স্বাভাবিক অবস্থা।
মধ্যপ্রাচ্যে জ্বালানি ও খাদ্য পণ্যের দাম হুহু করে বাড়ছে। রিসার্ভ ও সাবসিডি দিয়ে কোনো মতন নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করা হচ্ছে। আমেরিকা চলে গেলেও মধ্যপ্রাচ্যের মানুষকে এই যুদ্ধের বোঝা বহন করতে হচ্ছে। তাদের পাশাপাশি পুরো বিশ্ববাসী এই যুদ্ধের মাসুল দিচ্ছে। জীবন যাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারনে ইউরোপ জূড়ে আন্দোলন ও বিক্ষোভ হয়েছে। কোনো সমাধানে না আসলে বলা যায় বিশ্ব অস্থিতিশীলতার দিকে যাচ্ছে।