আজ শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম'আর সালাত আদায় করেন।
তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাফরুল দক্ষিণ থানার আমীর আনোয়ারুল করিম, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব শাহ আলম তুহিনসহ কাফরুল দক্ষিণ থানার বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক ওয়ার্ড সভাপতি ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।