'শেখ হাসিনাকে সামরিক বিমান পাঠিয়ে ফেরত আনা বা নতুন করে বিচার করতে বলার অধিকার ভারতের নেই' — মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামী
অশ্লীলতার মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের। শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব এই মহানগরীর সাহিত্য-সংস্কৃতিকর্মীদের। দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব তাদেরই দিতে হবে।”
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও জাতীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর ও মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, সাহিত্য-সংস্কৃতি সংগঠক আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল ও বাচিক শিল্পী মাহবুব মুকুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তা-চেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী—এই বিশ্বাস ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি। ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা ও বন্দেগি কেবল একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে, যা মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতি চর্চাই এই শাশ্বত দর্শনের মূল কথা।”
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। কোনো পরিবর্তন আসলেও তা স্থায়ী হয় না। ইতিহাসের এই পাঠ সামনে রেখে আমাদের পথ চলতে হবে।”
সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, “গান গাইলে ব্যক্তিত্ব নষ্ট হয় না। গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। তবে আমাদের সব সময় মনে রাখতে হবে, পবিত্র কুরআন হলো মানবমন পরিবর্তনের জন্য সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ।”
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
আজ ১৩ নভেম্বর ২০২৬ এক শোকবাণীতে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় এত বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। আমি এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
Придумайте название списка, чтобы потом легко его найти
Продвижение в каталоге Plibber
Больше просмотров карточки площадки
Владелец площадки или менеджер, который её арендует, может поднять карточку в каталоге. Тогда рекламодатели, которые сейчас выбирают площадки, будут видеть её чаще.
Топ каталога · 7 днейМесто среди первых карточек на страницах каталога. Его по очереди занимают продвигаемые площадки вашей тематики, если подходят под фильтры рекламодателя.220 ₽
Выделение в каталоге · 14 днейЯркая карточка везде, где площадка показывается в каталоге: её замечают и открывают чаще.370 ₽
В похожих площадках · 7 днейМесто в блоке «Похожие площадки» на страницах площадок вашей тематики, где рекламодатель уже выбирает площадку.190 ₽
Пакет «Максимум» · 7 днейТоп, выделение и похожие площадки сразу на 7 дн.780 ₽590 ₽
Продвигаемые площадки занимают места в топе по очереди и только если подходят под фильтры рекламодателя. Так показы делятся честно.
Карточка помечается «Продвижение», а показы и переходы видны владельцу в «Моих площадках».
Использование вами сайта означает ознакомление с Политикой конфиденциальности и ее принятие. Мы можем автоматически применять файлы cookie и другие способы анализа использования вами сайта для обеспечения безопасной, удобной и персонализированной работы с сайтом, а вы всегда можете заблокировать cookie в своем браузере.