Телеграм

Qalbun Saleem - قلب سليم

@qalbunsaleem19 Религия и эзотерика
РКН: проверяем Иноагент: проверяем
Join with us:
Facebook page: https://www.facebook.com/qalbunsaleem19?mibextid=ZbWKwL
YouTube channel: https://youtube.com/@qalbunsaleem-65
Telegram channel: https://t.me/qalbunsaleem19

Статистика обновлена 15.11.2026 в 07:44 · 1 просмотр страницы · Хотите больше просмотров?

Подписчики18 676
Охват поста2 009 11% от подписчиков
ERR за месяц10,76%
ERR за 24 часа3,43%

Динамика за 30 дней

Рекламные публикации

Рекламных публикаций не найденоЗа последнее время мы не нашли на площадке ни одного рекламного поста.

Последние публикации

Все посты канала →
Qalbun Saleem - قلب سليم tg18 тыс. подписчиков
Открыть пост ↗
চলুন একটি হাদীস পড়ি। মন ভালো হয়ে যাবে এবং চোখে পানি চলে আসবে।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন– ‘এক বান্দা গুনাহ্ করল। তারপর সে বলল, হে আমার রব! আমি তো গুনাহ্ করে ফেলেছি। আমার অপরাধ মাফ করে দিন।

তারপর আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দা গুনাহ করেছে আর এরপর বুঝতে পেরেছে, তার একজন রব রয়েছেন- যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন।

সে পুনরায় পাপ করে আর বলে, ও আমার রব! আমার গুনাহ মাফ করে দিন।

এরপর আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দা অপরাধ করেছে আর তারপর বুঝতে পেরেছে, তার একজন রব রয়েছেন- যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন।

সে আবারও গুনাহ করে আর বলে, হে আমার রব! আমার পাপ ক্ষমা করে দিন।

তারপর আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দা গুনাহ করেছে আর এরপর বুঝতে পেরেছে, তার এক রব রয়েছেন- যিনি গুনাহের জন্য ক্ষমা করতে পারেন, আবার তার বিচারও করতে পারেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। তার যা ইচ্ছা সে তা করুক। এরকম তিনবার বললেন।’ (সহীহ্ বুখারী : ৭৫০৭)

যতবার মন দিয়ে পড়ি, অনুভব করি– চোখ ভিজে আসে। এত্ত মহানুভব মালিক আমার!

এমন মালিকের দাস হবার সৌভাগ্য কজন মানুষের হয়? এতই মহৎ, মহান আর স্নেহময় ক্ষমাশীল তিনি! তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন তিনি।

তবুও কি তুমি বুঝবে না, ফিরবে না? নিজের গুনাহকে এত বড় ভাবছ এখনো?

তাঁর অপার রহমত আর ক্ষমার চাইতেও নিজের অপরাধকে, গুনাহকে বিশাল মনে করার দুঃসাহস কিভাবে করছ?

বই : তোমাকেই বলছি


@qalbunsaleem19
👁 641 ❤ 35😭 8❤‍🔥 6 ↻ 16 13 ноября
Qalbun Saleem - قلب سليم tg18 тыс. подписчиков
Открыть пост ↗
সর্বোচ্চ চেষ্টা করার পরও যখন ফলাফল আপনার মনমতো হয় না, তখন তাওয়াক্কুল আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচায়।

তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। বরং নিজের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া।

ফলাফল ভালো হোক বা খারাপ, একজন মুমিনের মনে এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর পরিকল্পনা নিখুঁত। আমি হয়তো এখন বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ অবশ্যই ভালো জানেন।

আপনার জীবনে কোনো কষ্ট বা ব্যর্থতা এলে মনে রাখতে হবে, এর ভেতর থেকেও কোনো না কোনো কল্যাণ বের হবে। আজ যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে, হয়তো একদিন সেটিই আপনার জন্য বড় কোনো শিক্ষা হয়ে দাঁড়াবে।

আর এই কঠিন সময়গুলো শুধু দুনিয়ার পরীক্ষা নয়। এগুলো আপনার আখিরাতেরও পরীক্ষা। আপনার ধৈর্য, ঈমান এবং আল্লাহর ওপর ভরসা কতটা গভীর, সেটিও এসব পরিস্থিতির মধ্য দিয়ে প্রকাশ পায়।

মানুষ ভুল করবে, হোঁচট খাবে, ভুল সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রতিটি ভুলই শেষ নয়। অনেক সময় একটি ভুলই মানুষকে এমন শিক্ষা দেয়, যা অন্য কোনোভাবে পাওয়া সম্ভব ছিল না।

তবে ঠিক এই দুর্বল মুহূর্তগুলোতেই শয়*তান মানুষের মনে হতাশা ঢুকিয়ে দেয়।

সে বলতে থাকে, “তুমি ব্যর্থ”, “এত দু'আ করেও তো কিছু হলো না”, “নামাজ পড়ে কি লাভ হলো?”— এসব চিন্তা আপনাকে আল্লাহর ওপর থেকে ভরসা হারিয়ে দিতে চায়।

কিন্তু শয়*তানের নিজের কোনো ক্ষমতা নেই যে সে আপনাকে জোর করে কোনো পাপ করাতে পারে। কি*য়ামতের দিন ইবলিস নিজেই বলবে– তার কোনো কর্তৃত্ব ছিল না, সে শুধু মানুষকে ডেকেছিল আর মানুষ তার ডাকে সাড়া দিয়েছিল।

তাই নিজের দুর্বলতার দায় শয়*তানের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। আমাদের দায়িত্ব হলো, সেই ডাক প্রত্যাখ্যান করা।

আদম (আ.)-এর ঘটনাও আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তিনি ভুল করেছিলেন। কিন্তু সেই ভুলের পর তিনি আল্লাহর কাছে ফিরে এসেছিলেন। আর তাওবার মাধ্যমে মানুষ আল্লাহর রহমত ও ক্ষমার যে স্বাদ পায়, ভুল না করলে হয়তো সেই অভিজ্ঞতাই হতো না।

ভুল করা মানুষের স্বভাব। কিন্তু ভুলের পর উঠে দাঁড়ানো, অনুতপ্ত হওয়া এবং আল্লাহর দিকে ফিরে যাওয়াই একজন মুমিনের সৌন্দর্য।

তাই জীবনে কোনো কিছু আপনার পরিকল্পনামতো না হলে বারবার ভাববেন না, “আমি যদি তখন এটা করতাম”, “আমি যদি ওটা না করতাম!”

এই ‘যদি’ অনেক সময় মানুষকে এমন আফসোসের মধ্যে আটকে রাখে, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়।

বরং মেনে নিতে হবে, যা ঘটেছে তা আল্লাহর তাকদীরের মধ্যেই ঘটেছে।

বলতে হবে, “ক্বাদারুল্লাহু ওয়া মা শা-আ ফা‘আল”— আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং তিনি যা চেয়েছেন, তা-ই করেছেন।

এর অর্থ এই নয় যে ভুল থেকে শিক্ষা নেওয়া যাবে না। বরং শিক্ষা নিতে হবে, নিজের ভুল সংশোধন করতে হবে, ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে।

কিন্তু অতীতকে নিয়ে নিজেকে শেষ করে দেওয়া যাবে না।

কারণ তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর ওপর ভরসা করা নয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করার পর ফলাফল মেনে নেওয়া, কষ্টের মধ্যেও কল্যাণ খোঁজা, ভুল থেকে শেখা এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর অন্তরকে শান্ত রাখা।

যে মানুষ এভাবে আল্লাহর ওপর ভরসা করতে শেখে, তার জীবনে ব্যর্থতাও তাকে শেষ করে দিতে পারে না। কারণ সে জানে, আমার কাজ চেষ্টা করা। ফলাফল আল্লাহর হাতে।

(মূল : শায়খ বেলাল আসাদ)
ভাবানুবাদ : আরিফুল ইসলাম


@qalbunsaleem19
👁 887 ❤ 19❤‍🔥 5🔥 3 ↻ 21 12 ноября
Qalbun Saleem - قلب سليم tg18 тыс. подписчиков
Открыть пост ↗
আল্লাহ তোমার সাথে যা কিছু করেন, তার সবকিছুর প্রতি তুমি সন্তুষ্ট থাকো। কারণ তিনি তোমার কোনো চাওয়া পূরণ না করা মানে তোমাকে আরও ভালো কিছু দিবেন। তিনি তোমাকে কোনো পরীক্ষায় ফেলেছেন মানে তোমাকে বড় কোনো কিছু থেকে রক্ষা করছেন।

তিনি তোমাকে অসুস্থতা দিয়েছেন মানে তোমাকে (গুনাহ থেকে) নিরাময় করছেন। আর তিনি তোমাকে মৃ*ত্যু দিলে তোমাকে (চিরস্থায়ী) জীবন দেওয়ার জন্যই দিবেন। অতএব, এক পলকের জন্যও তাঁর ফয়সালা নিয়ে অভিযোগ তুলো না; যেন তুমি তাঁর নজর বা প্রিয় তালিকা থেকে নিচে পড়ে না যাও!

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[সূত্র : মাদারিজুস সালিকীন, ২/২০৮]


@qalbunsaleem19
👁 1 тыс. ❤ 46🔥 5❤‍🔥 4 ↻ 23 11 ноября